মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৮
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

শিশুরা বই পড়তে এলেই বিনামূল্যে পাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী

ডেক্সরিপোর্ট: ‘বঙ্গবন্ধুকে জানো, শিশু কর্নারে বই পড়’ স্লোগানকে সামনে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের লাইব্রেরি ‘যুব জাগরণ কেন্দ্রে’ প্রতিষ্ঠা করেছে শিশু কর্নার।সেখানে প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিশুরা বই পড়তে এলেই বিনামূল্যে পাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি। এছাড়াও তাদের জন্য রাখা হবে বিভিন্ন রকমের লজেন্স, বিস্কুট, আইসক্রিম।

শুক্রবার বিকালে কাকরাইলে যুবলীগের গবেষণা সেল ‘যুব জাগরণ কেন্দ্রে’ এই কর্মসূচির উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। ঢাকার বিভিন্ন এলাকা থেকে অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীরা এসে উপস্থিত হন। কাকরাইলে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা তাদেরকে স্বাগত জানান এবং শিশুদের মাঝে কেক, আইসক্রিম, চকলেট বিতরণ করেন। এ সময় অভিভাবকদের জন্য চা-কফি ও বিকালের নাশতা বিতরণ করা হয়।

উদ্বোধনী বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারক চৌধুরী বলেন, আমরা তারুণ্যের বিকাশের জন্য কাজ করছি। তরুণরা রাজনীতি করুক বা না করুক মাদকাসক্ত বা সন্ত্রাসবাদে না জড়িয়ে একজন সুনাগরিক হয়ে যেন ওঠে। সে জন্য গবেষণা কাজের বাইরেও সাংগঠনিকভাবে নানামুখী কার্যক্রম পরিচালনা করছি। যুবজারগণ গবেষণা কেন্দ্রের মাধ্যমে জাতির পিতার আদর্শ ছড়িয়ে দিতে আমরা কাজ করছি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, মহানগর যুবলীগের মাইনুদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, সানোয়ার হোসেন মনা, হারুনুর রশিদ, আনোয়ার ইকবাল সান্টু, নাজমুল হোসেন টুটুল, এনামুল হক আরমান, মোরসালিন আহমেদ, খোরশেদ আলম মাসুদ, কাউন্সিলর মমিনুল হক সাঈদ প্রমুখ।।