শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ১২:৪৯
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

বিয়ে করেছেন রুবেল পুত্র নিলয়

মরক্কোর জাইনাবকে বিয়ে করেছেন চিত্রনায়ক রুবেল পুত্র নিলয়।পাত্রী মরক্কোর সুন্দরী জাইনাব আইতোখাই। জাইনাব পড়াশোনা করেছেন ফিজিওথেরাপিতে। গতকাল ঢাকায় বিয়ে সম্পন্ন হলেও অনুমান করা হচ্ছে চলতি বছরের শুরুতে মরক্কোয় আঙটি বদল সম্পন্ন হয়। যেখানে চিত্রনায়ক রুবেল নিজেও উপস্থিত ছিলেন।

এক সময়ের সুপার হিট নায়ক রুবেল শুক্রবার দুপুরে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রাণ খুলে নেচে চলেছেন তিনি। একা নয় তার সঙ্গে নাচছে আরও অনেক জন। ভিডিওটির ক্যাপশনে রুবেল লিখেছেন ‘নিলয়ের বিয়েতে মাস্তি’।

মাসুম পারভেজ রুবেল ১৯৮৫ সালের ১০ মার্চ সুলতানা পারভেজ নীলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ছেলে নীলয় পারভেজ নীলয়। এর আগে ছেলের গায়ে হলুদের ছবিও পোস্ট করেছিলেন তিনি।

রাজধানীর লেডিস ক্লাবে বাঙালি রীতিতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন রুবেলের বড় ভাই চিত্রনায়ক সোহেল রানা, জনপ্রিয় কণ্ঠ শিল্পী এসআই টুটুল, অভিনেত্রী তানিয়াসহ আত্মীয় স্বজনরা। গত বৃহস্পতিবার বিয়ে সম্পন্ন হয়।