শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:০৫
শিরোনাম :
ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া-ইউক্রেন মুলাদীতে ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে,নেতাকর্মীদের মাঝে অসন্তোষ! এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান

তিন সন্তানকে আবারও বিয়ে করলেন সানি লিওন

অনলাইন ডেস্ক ।। বলিউড অভিনেত্রী সানি লিওন আবারও বিয়ে করলেন। তাও আবার মালদ্বীপের সমুদ্র সৈকতে গিয়ে তিন সন্তানকে কোলে নিয়েই বিয়ের আসরে বরের গলায় মালা দিলেন তিনি।

তবে সানি লিওন অন্য কোন পুরুষকে নয় এতদিনের জীবনসঙ্গী ড্যানিয়েলকেই নতুন করে বিয়ে করেছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গেই আবারও বিয়ের বন্ধনে নিজেকে বেঁধে নিয়েছেন সানি লিওন। এ দম্পতির সাজানো বিয়েতে পাশে ছিল তাদের তিন সন্তান নিশা, নোয়া ও আশের।

জানা যায়, সানি-ড্যানিয়েল দুজনেই চাইছিলেন তাদের সন্তানরা একটু বড় হলে, নতুন করে বিয়ে করবেন তারা। সন্তানদের বিয়ে সম্পর্কে গুরুত্ব বোঝানোর লক্ষ্যেই এমনটা করার ইচ্ছে ছিল তাদের।

সে কারণেই প্রথম বিয়ের ১৩ বছর পর ফের বিয়ে করলেন সানি-ড্যানিয়েল।

ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না এ অভিনেত্রী।

বহু বছর আগেই পর্ন দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সানি। তবুও নীল ছবির ট্যাগ যেন তার শরীর থেকে সরছে না। মাঝেমধ্যেই অতীত যেন তাড়া করছে অভিনেত্রীকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর গলায় শোনা যায় সেই অভিমান। তিনি স্পষ্ট জানান, তার মা এখনও তাকে ঘৃণা করেন!

অভিনেত্রী বলেন, ‘আমার আসল নাম করণজিৎ কউর। কিন্তু যখন পর্ন দুনিয়াতে পা রাখি তখন আমাকে একটা আকর্ষণীয় নাম রাখতে বলা হয়।

আমি আমার ভাইয়ের নাম ধার নিই। তারপরই আমার নাম হয়ে যায় সানি লিওন। এ ঘটনার পর থেকেই আমার মা আমাকে সহ্য করতে পারেন না। বলা যায়. আমাকে একপ্রকার ঘৃণা করেন।