বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:৩৯
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বাবুগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত

বাবুগঞ্জ প্রতিনিধি  বরিশালের বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। রবিবার ১মার্চ সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যলিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(অতিঃদাঃ) নুসরাত জাহান খান’র সভাপতিত্বে ও পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির অতিঃ প্রকল্প পরিচালক ইনচার্জ মোঃ সালাউদ্দিন’র পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, সোনালি ব্যাংক ম্যানেজার মোঃ মহসিন হাওলাদার , মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, ডেলটা লাইফ ইন্সুরেন্স কোঃ এর ডিএম আকলিমা আক্তার, প্রগতি লাইফ ইন্সুরেন্স কোঃ এর বিএম কাওসার হোসেন, ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স কোঃ এর ইনচার্জ এমদাদুল হক, প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স এর ইনচার্জ ইয়াছিন খান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স কোঃ এর ইনচার্জ শেখ নজরুল ইসলাম মাহবুব।