সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:৪২
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

নানা আয়োজনে বরিশালে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

নিজস্ব প্রতিবেদক  নানা আয়োজনে বরিশালে পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ পালিত হয়েছে।

রবিবার ১ মার্চ সকাল সাড়ে ১০ টায় পুলিশ লাইন্সে আলোচনা সভা ও সন্মাননা প্রদান অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বরিশাল রেঞ্জ ডিআইজি মো: শফিকুল ইসলাম, বিপিএম(বার) বিপিএম,বিশেষ অতিথি ছিলেন,বরিশাল বিএমপি কমিশনার মো: শাহাবুদ্দিন খান।

এ সময় বিএমপি কমিশনার মো: শাহাবুদ্দিন খান বলেন,আমাদের যে সব পুলিশ সদস্যগণ অপশক্তির জালে কিংবা কর্তব্যরত অবস্থায় দেশমাতৃকার সেবায় আত্মত্যাগ করেছেন ,আমরা সেই স্বজন হারাদের পাশে আছি আমরণ । দেশের জন্য কাজ করার ঝুঁকি জেনে বুঝে যারা অকাতরে জীবন বিলিয়ে দেন তাঁদের এই ত্যাগ আমরা কখনোই ভুলবোনা।

এ সময় আরও উপস্থিত ছিলেন,বিএমপি ও অন্যান্য ইউনিটের কর্মকর্তা বৃন্দ,শোক সন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ।

এর আগে সকাল ১০ টায় পুলিশ মেমোরিয়াল স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন,বরিশাল রেঞ্জ ডিআইজি মো: শফিকুল ইসলাম, বিপিএম(বার) বিপিএম,ও বিএমপি কমিশনার মো: শাহাবুদ্দিন খান সহ বিএমপি ও অন্যান্য ইউনিটের কর্মকর্তা বৃন্দ,শোক সন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ।