মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৫
শিরোনাম :
অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল

হার্ট অ্যাটাকে মারা গেলেন কংগ্রেস নেতা

ডেক্সরিপোর্ট:ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে দেশটির প্রধানবিরোধী দল কংগ্রেসের জন্য হতাশাজনক এমন পরিস্থিতিতে মধ্যপ্রদেশের শোহোর জেলায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভোট গণনার সময় গণনা কেন্দ্রে ফলাফল দেখে মারা গেছেন কংগ্রেসের এক নেতা।

ভারতীয় একটি দৈনিক বলছে, বৃহস্পতিবার যখন ভোট গণনা চলছিল সেই সময় গণনা কেন্দ্রেই ছিলেন শোহোর জেলার কংগ্রেস সভাপতি রতন সিং ঠাকুর। সেখানেই অসুস্থতা বোধ করেন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, লোকসভা ভোটের ফল দেখেই বুকে ব্যথা অনুভব করেন রতন সিং। নির্বাচনের ফল তিনি মেনে নিতে পারছিলেন না। ভোটের উত্তেজনা ও হারের ধাক্কা সামলাতে না পেরে হৃদরোগে আক্রান্ত হন।

গণনা কেন্দ্রেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে মাটিতে লুটিয়ে পড়েন। অবস্থা গুরুতর দেখে দলের কর্মীরা রতন সিংকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুরো ভারতের মতো মধ্যপ্রদেশেও শোচনীয় হারের মুখে রয়েছে কংগ্রেস। রাজ্যের ২৯টি কেন্দ্রের মধ্যে ২৮টি আসনে বিজেপি জয় পেয়েছে।