শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:০৫
শিরোনাম :
ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া-ইউক্রেন মুলাদীতে ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে,নেতাকর্মীদের মাঝে অসন্তোষ! এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান

ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া-ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক ।। ইউক্রেনের সঙ্গে বড় পরিসরে বন্দিবিনিময়ে সম্মতি জানিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, পরিকল্পিত এই বন্দিবিনিময় হবে দুই দেশের মধ্যে এ পর্যন্ত সবচেয়ে বড়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান জেলেনস্কি।

তিনি বলেন, রাশিয়া বন্দিবিনিময়ের বিষয়ে সম্মতি দিয়েছে। জেলেনস্কির ভাষায়, ‘এটি হবে যুদ্ধবন্দিদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিময়। এটি একটি বাস্তব অর্জন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনায় অগ্রগতির কথাও উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তার মতে, সর্বশেষ বৈঠক যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে নতুন করে আশার সঞ্চার করেছে।

জেলেনস্কি জানান, এ বিষয়ে আরও বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রতিটি আলোচনার পর্ব থেকেই সুনির্দিষ্ট অগ্রগতি আসা উচিত বলে মনে করেন তিনি। আলোচনার মাধ্যমে দুই দেশকে যুদ্ধের অবসানের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার ওপরও গুরুত্ব দেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

পরবর্তী আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিরাও অংশ নেবেন বলে জানান তিনি। তবে তারা আলাদা পক্ষ হিসেবে নয়, বরং আলোচক দলের সদস্য হিসেবেই যুক্ত থাকবেন।

জেলেনস্কি বলেন, ‘আলোচনায় ইউরোপেরও মতামত দেওয়ার সুযোগ থাকবে। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, যুদ্ধটি ইউরোপের মাটিতে চলছে এবং ভবিষ্যতে আমরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য হব। ইউরোপের অংশগ্রহণ আমাদের সমৃদ্ধি ও নিরাপত্তার নিশ্চয়তার জন্যও অত্যন্ত জরুরি।’

এদিকে বৃহস্পতিবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। এর এক দিন আগে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন যুদ্ধ বন্ধে সর্বশেষ শান্তি আলোচনা শেষ হয়।

বন্দিবিনিময়ের বিষয়ে দুই পক্ষের সম্মতির খবরকে চলমান শান্তি আলোচনার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে বিনিময়ের তারিখ, সংখ্যা কিংবা বিস্তারিত পরিকল্পনা এখনো প্রকাশ করা হয়নি।