বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:০১
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

স্বাস্থ্য সচিব, ডিজিসহ ৪ জনের বিরুদ্ধে আইনি নোটিশ

ডেক্সরিপোর্ট  করোনা ভাইরাস মোকাবিলায় আদালতের নির্দেশনা পালন না করার অভিযোগ এনে স্বাস্থ্য সচিবসহ চারজনকে নোটিশ পাঠিয়েছেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিন দিনের মধ্যে আদালতের আদেশ বাস্তবায়ন করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

রোববার (০৩ মে) ই-মেইলের মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নোটিশকারী আইনজীবী মনজিল মোরসেদ।

নোটিশে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক করোনাকে মহামারি ঘোষণর পরও করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম না থাকার বিষয়ে গত ২০ মার্চ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করে। রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন এবং অন্তর্বর্তী কিছু আদেশ দেন।

হাইকোর্ট তার আদেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে দ্রুত পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করার নির্দেশ দেন। পাশাপাশি ওই কমিটিকে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় পিপিই, গ্লোভস, স্যানিটাইজার, সার্জিকাল মাস্ক, গাউন, সু-কভার, স্বাস্থ্য সুরক্ষা যন্ত্রপাতি ও মেডিসিনের তালিকা তৈরির নির্দেশ দেন। একইসঙ্গে ওই নিরাপত্তা সামগ্রী সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের কাছে পৌঁছানোর জন্য নির্দেশ দেন।

নোটিশে বলা হয়, আদালতের নির্দেশ যথাযথভাবে পালিত না হওয়ায় প্রায় ৩শ’র বেশি চিকিৎসক, স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হয়েছে। এর দায় তারা এড়াতে পারেন না। এখনও অনেক হাসপাতালে প্রাপ্ত নিরাপত্তা সামগ্রী পৌঁছায়নি এমন সংবাদও প্রকাশ হচ্ছে।

আদালতের এসব নির্দেশনা যথাযথভাবে পালিত না হওয়ায় স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, অতিঃ সচিব (হাসপাতাল) সিরাজুল ইসলাম ও পরিচালক সিএমএসডি ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল্লাহকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আগামী তিন দিনের মধ্যে আদালতের আদেশ বাস্তবায়ন করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।