সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, বিকাল ৫:০৬
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

বিচারক-আইনজীবীদের পোশাক নিয়ে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা

ডেস্ক রিপোর্ট ।। দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে মামলার শুনানির সময় বিচারক এবং আইনজীবীদের জন্য কালো গাউনসহ বিধি মোতাবেক পোশাক পরা আবারও বাধ্যতামূলক করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

মঙ্গলবার প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে মামলার শুনানির সময় আইনজীবী ও বিচারকদের পোশাক সংক্রান্ত গত ২৪ মার্চের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হলো।

নতুন নির্দেশনায় সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, এখন থেকে সিভিল রুলস অ্যান্ড অর্ডারস এবং ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারস-এর বিধান যথাযথ অনুসরণ করে আইনজীবী ও বিচারকদের পোশাক পরতে হবে।

এই নির্দেশনা আগামী ১৬ নভেম্বর থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।