শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ১:২১
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফেসবুক আইডি হ্যাকড

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ভেরিফাইড ফেসবুক ও ইমেইল আইডি হ্যাকড হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেয়া হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ৩টা ২২ মিনিটে দেয়া ওই স্ট্যাটাসে বলা হয়, গতকাল থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ স্যারের ভেরিফাইড ফেসবুক পেজটি হ্যাকড হয়েছে। গতকালের পর থেকে এই পেজে প্রকাশিত যেকোনো স্ট্যাটাস নসরুল হামিদের বক্তব্য নয়। সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম বলেন, প্রতিমন্ত্রীর ফেসবুক হ্যাকড হয়েছে। কোনো স্ট্যাটাস বা তার ইমেইল থেকে কোনো মেইল পেলে অনুগ্রহ করে খোঁজ বা যাচাই করার অনুরোধ করছি।