সোমবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:৪৪
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

ঢাবিতে ২৪ ঘণ্টা চলাচলে বিধিনিষেধ

ডাকসু নির্বাচনের কারণে কাল সন্ধ্যা ছয়টা থেকে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়র পরিচয়পত্র ছাড়া কোনো ব্যক্তি বা যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না। প্রবেশ মুখে বসানো হবে চেকপোস্ট। নিয়ন্ত্রণে থাকবে সাধারণ যান চলাচল।

আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। রাজধানীর শাহবাগ থানায় ডাকসু নির্বাচন উপলক্ষে ডিএমপি গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

আছাদুজ্জামান মিয়া বলেন, ডাকসু নির্বাচন উপলক্ষে কাল রোববার সন্ধ্যা ছয়টা থেকে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত কেউ প্রবেশ করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র নিয়ে এলাকায় প্রবেশ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ছাত্র ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমোদিত কার্ড ব্যবহার করে চলাচল করতে হবে।
ডিএমপি কমিশনার বলেন, বিশ্ববিদ্যালয়ের সাতটি পয়েন্টে চেকপোস্ট থাকবে। ঢাকা মেডিকেল কলেজে রোগীদের বকশীবাজার ও চানখাঁরপুল এলাকা দিয়ে কল করতে হবে।
নিরাপত্তার দায়িত্বে র‍্যাব ও পুলিশ কাজ করবে।তিনি বলেন, হলের ভোট কেন্দ্রগুলো ক্যামেরার আওতায় থাকবে।