মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, দুপুর ২:১০
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

বানারীপাড়া প্রতিনিধি  বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের কালিরবাজারে সন্ধ্যানদীতে গোসল করতে নেমে সুমি (১২) নামের পঞ্চম শ্রেনীর এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

বুধবার (১৭ মার্চ) দুপর ১টার দিকে সুমিসহ দুই শিশু নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় ঢেউয়ের তোড়ে পড়ে। এসময় শিশু নয়ন মন্ডলকে (৮) স্থানীয়রা জীবিত উদ্ধার করতে পারলেও সুমি পানিতে ডুবে যায়। গত ৯ ঘন্টায়ও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জানান, ডুবে যাওয়ার খবর পেয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় পুলিশ টিমকে ঘটনাস্থলে পাঠায়, তবে নদীতে জোয়ার থাকায় বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরী টিম সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার চেস্টা করেও মেয়েটিকে খুঁজে পায়নি। ডুবে যাওয়া শিশুটির বাবার নাম সুমন তালুকদার।

উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে তাদের বাড়ি হলেও তারা সপরিবারে ঢাকায় বসবাস করে। নানাবাড়ি বেড়াতে এসে বাড়ি সংলগ্ন কালিবাজার সন্ধ্যানদীতে গোসল করতে নামলে এই দূর্ঘটনা ঘটে।