মঙ্গলবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:০৭
শিরোনাম :
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সিরিয়ায় বিমান হামলায় ২০০ জঙ্গি নিহত

অনলাইন ডেস্ক  সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত ইসলামিক স্টেটের (আইএসে) এক ঘাঁটি লক্ষ্য করে চালানো বিমান হামলায় ২০০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ান সেনাবাহিনী।

রুশ সেনাবাহিনীর রিকনসিলিয়েশন সেন্টারের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলেকজান্দার কারপভ বলছেন, গতকাল সোমবার (১৯ এপ্রিল) সিরিয়ার পালমিরা শহরের পূর্বাঞ্চলে দুটি ঘাঁটি লক্ষ্য করে রুশ যুদ্ধবিমান এই হামলা চালিয়েছে।

একটি বিবৃতিতে কারপভ জানান, এই ঘটনায় ২০০ জঙ্গি নিহত হওয়ার পাশাপাশি, জঙ্গিদের ব্যবহৃত ২৪টি যান ও ৫০০ কেজি গোলাবারুদ ও বিস্ফোরক ধ্বংস করা হয়েছে। সিরিয়াজুড়ে বিভিন্ন জঙ্গি হামলার ছক আঁটা হতো এই ঘাঁটি থেকে।

২০১৫ সাল থেকে সিরিয়ায় সামরিক উপস্থিতি রয়েছে রাশিয়ার। মূলত রাশিয়ার এই ভূমিকার কারণেই দীর্ঘ ১০ বছরের সংঘাতের পর প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশের বেশিরভাগ অংশে কর্তৃত্ব ফিরে পেয়েছেন।

হোমস মরুভূমিতে হামলার কথা জানিয়েছে দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও। পর্যবেক্ষণকারী এ সংস্থা বলছে, এ হামলায় ২৬ আইএস জঙ্গি নিহত হয়েছে।