রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৫৮
শিরোনাম :
রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

শপিংমল ও দোকানপাট খুলতে পারে সোমবার

ডেস্ক রিপোর্ট  দেশের দোকানপাট, শপিংমল আগামী সোমবার থেকে খুলে দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি। এমন পরিস্থিতিতে সরকারের উচ্চপর্যায় থেকে দোকান মালিকদের ধৈর্য ধরতে বলা হয়েছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, সরকারের উচ্চপর্যায়ে আমরা যোগাযোগ করেছি। আশা করা যাচ্ছে, আগামী সোমবার থেকে দোকানপাট খুলে দেওয়া হতে পারে।

তিনি আরও বলেন, সোমবার রাতে সরকারের শীর্ষ পর্যায়ে টেলিফোনে তার কথা হয়েছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে, এ মুহূর্তে জীবনটা বেশি গুরুত্বপূর্ণ। প্রথমবার আমরা মহামারি মোকাবিলা করতে পেরেছিলাম। কিন্তু করোনার এখনকার ধরন খুব খারাপ। যখন কেউ ভাইরাসটিতে সংক্রমিত হচ্ছে, তখন সে বুঝতে পারে না। যখন বুঝতে পারে, তখন তাদের অনেককে বাঁচানো যাচ্ছে না। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা কষ্ট করছে, সেটি আমরা দেখছি। আপনারা আরেকটু কষ্ট করেন। কারণ জীবনটা আগে বাঁচাতে হবে। আমরা দোকানপাট ও বিপণিবিতান খোলার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত দেব।

হেলাল উদ্দিন উল্লেখ করেন, আগামী সোমবার থেকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও বিপণিবিতান খুলে দিতে আমি সরকারের শীর্ষ মহলকে অনুরোধ করেছি। সেজন্য আগামী রবিবার একটি ঘোষণা দেওয়ারও অনুরোধ জানিয়েছি। আশা করছি, রবিবার আমাদের একটি ভালো খবর দেওয়া হবে।