শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:৩১
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

বাহরাইন ও কুয়েত ফ্লাইট চালু হচ্ছে রোববার থেকে

ডেস্ক রিপোর্ট  করোনার মধ্যে ছুটিতে দেশে এসে আটকে পড়া বাহরাইন ও কুয়েত প্রবাসীদের ফেরাতে রোববার (২৫ এপ্রিল) থেকে ফ্লাইট চালু হচ্ছে।বৃহস্পতিবার রাতে আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত হয়।সভায় ফ্লাইট চালুর অনুমতি দিতে সুপারিশ করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী।

সভায় বলা হয়, বাহরাইন ও কুয়েত থেকে ছুটিতে দেশে আসা উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী কর্মী আটকা পড়েছেন। তাদের ভিসার মেয়াদও শেষ হওয়ার আশঙ্কা আছে। তাই তাদের কাজে ফেরাতে ২৫ এপ্রিল থেকে কুয়েত ও বাহরাইন রুটে সব বাণিজ্যিক ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া যেতে পারে।

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় সারা দেশে লকডাউন ঘোষণা করে সরকার। এই লকডাউনে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়।ইতোমধ্যেই প্রবাসীদের কথা চিন্তা করে আন্তর্জাতিক কয়েকটি রুটসহ অভ্যন্তরীণ ফ্লাইটও চালু করা হয়েছে।