বৃহস্পতিবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:০৭
শিরোনাম :
১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী

ভারতীয় হনুমান ট্রাকে চড়ে বাংলাদেশে এলো

ডেস্ক রিপোর্ট  চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাকের উপর চড়ে একটি ভারতীয় হনুমান পানামা ইয়ার্ডের ভেতরে প্রবেশ করেছে। রোববার সকালে ভারতীয় একটি পণ্যবাহী ট্রাকে হনুমানটি সোনামসজিদ বন্দরে প্রবেশ করে।

জানা গেছে, পানামা ইয়ার্ডের ভেতরে হনুমানটি ঘোরাফেরা করে বিভিন্ন ট্রাকে ছুটে বেড়ায়। একপর্যায়ে হনুমানটি পানামা ৩ নম্বর গেট দিয়ে লাফিয়ে বের হয়ে যায়। এ সময় সোনামসজিদ থেকে একটি মোটরসাইকেল ভোলাহাটের দিকে যাওয়ার পথে হনুমানটি মোটরসাইকেলের পেছনে চড়ে চলে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত হনুমানটি ভোলাহাট মেডিকেল মোড়ে অবস্থান করছিল।

উল্লেখ্য, ভারতীয় হনুমানটি সাধারণ মানুষের কোনো ক্ষতি করছে না। বরং মানুষের আশপাশে ঘোরাঘুরি করছে।