বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৫৩
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

পুকুর খননকালে উঠে এলো মানুষের কঙ্কাল!

ডেস্ক রিপোর্ট  ফরিদপুরের সালথায় পুকুর খনন করার সময় উঠে এসেছে মানুষের কঙ্কাল। রোববার বিকালে উপজেলার আটঘর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এই কঙ্কাল পাওয়া যায়। পুলিশের ধারণা সেখানে কবরস্থান থাকতে পারে।

আটঘর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. মোকাদ্দেছ হোসেন বলেন, বোয়ালিয়া গ্রামের হোসেন শিকদার বাড়ির পাশে একটি পুকুর খননের কাজ শুরু করা হয়। খননকালে মানুষের হাত ও পায়ের হাড় এবং একটি খুলি পাওয়া যায়। পরে সেগুলো অন্যত্র মাটি চাপা দেওয়া হয়। তবে পরে পুলিশ গিয়ে খুলি ও হাড়গুলো তুলে থানায় নিয়ে যায়।

সালথা থানার ওসি মো. আসিকুজ্জামান বলেন, পুকুর খননকালে ১৫ ফুট মাটির নিচে একটি মাথার খুলি পাওয়া যায়। ওই জায়গাটি কবরস্থান ছিল বলে ধারণা করা হচ্ছে।