সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, রাত ১০:০১
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু ২ জুন

ডেস্ক রিপোর্ট  জাতীয় সংসদের বাজেট (ত্রয়োদশ) অধিবেশন আগামী ২ জুন বুধবার বিকাল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। করোনাকালীন এ অধিবেশনও সংক্ষিপ্তভাবে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

এর আগে গত ৪ মার্চ একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শেষ হয়। সংক্ষিপ্ততম ওই ৩ কার্যদিবসের অধিবেশনে মোট ৫টি বিল উত্থাপন করা হয়েছে।

ওই অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ৪৪টি নোটিশ পাওয়া যায়। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট ১ হাজার ৯৯টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে ১৬৩টি প্রশ্ন সম্পর্কে মন্ত্রীগণ সংসদে উত্তর প্রদান করেছেন। বাসস