মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১৫
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

মগবাজারের বিস্ফোরণে নিহত সাতজনের লাশ হস্তান্তর

ডেস্ক রিপোর্ট  রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত সাতজনের লাশ তাদের পরিবার ও স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। সোমবার ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে লাশগুলো হস্তান্তর করা হয়।

নিহতরা হলেন ইসলামিক অনুষ্ঠানের উপস্থাপক ও রেডিও ধ্বনির সাংবাদিক মোস্তাফিজুর রহমান (২৬), প্রাইভেটকারচালক স্বপন (৩৯), বাসচালক আবুল কাশেম মোল্লা (৪৫), বেসরকারি চাকরিজীবী রুহুল আমিন (৩০), শর্মা হাউজ রেস্তোরাঁর পাচক ওসমান গনি তুষার (৩৫), গৃহিণী জান্নাত (২৩) ও তার নয় মাসের মেয়ে সোবহানা।

রমনা থানার এসআই মহসিন সর্দার জানান, মোস্তাফিজুর, স্বপন, কাশেম মোল্লা ও রুহুল আমিনের লাশ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হয়েছে। জান্নাত ও তার মেয়ের লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।