রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৪
শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

ডেস্ক রিপোর্ট ।। রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ওই কার্যালয়ে অভিযানে চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মী সন্দেহে ২৭৮ জনকে আটক করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কর্মকর্তারা ২৪ জনের তথ্য যাচাই করছিলেন।

দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, ২৭৮ জনের মধ্যে ২৫৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে অবশিষ্ট ২৪ জনের ব্যাপারে এখনো তদন্ত ও যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান থাকায় তাদের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কর্মকর্তারা জানান, জাসদের নেতাদের কাছ থেকে নেতাকর্মীদের তালিকা নেওয়া হয়েছে। এসব কাগজপত্র যাচাই করে পরিচয় শনাক্ত হওয়ায় ২৫৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। একইভাবে অন্যদের পরিচয় যাচাই চলছে। পরিচয় শনাক্ত হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ ঘটনায় গতকাল বিকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।