বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, দুপুর ১২:০২
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

নতুন ফর্মুলাতে বদলে যাবে কোকাকোলার স্বাদ

অনলাইন ডেস্ক  নতুন ফর্মুলাতে বদলে যাবে কোকাকোলার জনপ্রিয় পানীয়ের স্বাদ এমনই ঘোষণা করেছে কোকাকোলা। কোকাকোলা জিরো সুগার বা কোক জিরো নামের এই ড্রিঙ্কের ফ্লেভারে পরিবর্তন আনার ঘোষণা করা হয়। সংস্থা জানায়, সাধারণ কোক-এর মতোই স্বাদ আনার চেষ্টা করা হচ্ছে কোক জিরোর ক্ষেত্রে।

সংবাদ মাধ্যম সিএনএনের বরাতে জানা যায়, ইতিমধ্যে এই গ্রীষ্মে কোকাকোলার নতুন সংস্করণ কোক জিরো সুগার বাজারে ছেড়েছে কোকাকোলা। কোকাকোলার দাবি, এই নতুন রেসিপির জিরো ক্যালরিযুক্ত কোকের স্বাদ আগের চাইতে অনেক ভালো।

কেউ কেউ ‘পজেটিভ রিভিউ’ দিলেও তাদের সাথে সুর মেলাতে দেখা যায় নি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোকের বেশিরভাগ গ্রাহককে। ‘ভাল না’, ‘বাজে’, ‘স্বাদহীন’ নানানভাবে টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন তারা।

শেষবার ২০১৭ সালে যখন কোম্পানিটি পানীয়ের ফর্মুলা এবং প্যাকেজিং পরিবর্তন করেছিল, তখনও অনেক ভোক্তা হতাশা ব্যক্ত করেছিলেন। তবুও, বাজার গবেষণা সংস্থা ইউরোমনিটর ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, কোক জিরো মার্কিন যুক্তরাষ্ট্রের লো-ক্যালোরি সোডার বাজারে ঠিকই তার পসার বাড়িয়ে চলেছে।

১৮৮৬ সালে কোকাকোলার জন্ম; এর প্রায় ১০০ বছর পর ১৯৮৫ সালের এপ্রিলে নিউইয়র্কে প্রথম কোম্পানিটি তাদের পানীয়ের নতুন এক ফর্মুলা নিয়ে সংবাদ সম্মেলন করে। সেসময় গুজব উঠেছিল যে, কোকাকোলা ১০০ বছরে প্রথমবারের মতো তাদের পানীয়ের স্বাদে পরিবর্তন আনছে।