সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:০৪
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

পাকিস্তানে হামলার কোন তথ্য নয়াদিল্লি প্রকাশ করবে না

অনলাইন ডেস্কঃ নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পেরিয়ে পাকিস্তানে লুকিয়ে থাকা জঙ্গি ঘাঁটিতে আঘাত হানার কথা জোর দিয়ে বলে আসছে ভারত। দিল্লি দাবি করে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বালাকোটে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত হানে ভারতীয় বিমান বাহিনী।

তবে বিমান বাহিনীর পরিচালিত এয়ার স্ট্রাইকের সঙ্গে সম্পর্কিত কোনো ছবি এখনও প্রকাশ করেনি ভারত। আর তা  নিয়ে বিরোধী দলের তোপের মুখে ভারতীয় প্রধানমন্ত্রী।

এ ব্যাপারে ভারতের অর্থমন্ত্রী অরুন জেটলি সাফ জানিয়েছেন, গত সপ্তাহে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে সন্ত্রাসী প্রশিক্ষণ শিবিরে যে বিমান হামলা চালানো হয়েছে সে সংক্রান্ত কোনো তথ্য নয়াদিল্লি প্রকাশ করবে না। রবিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।

অরুন জেটলি বলেছেন, ‘সামরিক বাহিনী এবং আমাদের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর পরিস্থিতি সামাল দেওয়ার মতো পূর্ণ ক্ষমতা অবশ্যই আছে। যদি কেউ জনসম্মুখে অভিযানের বিস্তারিত প্রকাশের দাবি করেন, তাহলে নিশ্চিত তিনি প্রক্রিয়াটি বুঝতে পারেননি।