শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১৭
শিরোনাম :
শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি জনদুর্ভোগ লাঘবে নিজের বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি পরিবারহীন শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে সরকার শিশু নিবাস পরিচালনা করছে: সমাজকল্যাণমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমারসহ ৭ জনকে বদলি

ডেস্করিপোর্ট  রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকারসহ পুলিশ সুপার পদমর্যাদার সাতজনকে বদলি করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের উপসচিব ধন রঞ্জন দাস স্বাক্ষরিত এক সংবাদ প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে ও পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি ফেরদৌস আলী চৌধুরীকে রংপুরের পুলিশ সুপার, ফেনী জেলার পুলিশ সুপার খন্দকার নুরন্নবীকে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার বিজয় বসাককে ঢাকায় সিআইডিতে, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সঞ্জয় সরকারকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, উত্তর পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি সোহেল রানাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।