সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৯:২৪
শিরোনাম :
সুন্দরবনের দুবলার চরে শতকোটি টাকার শুঁটকির বাণিজ্য, নোনা জলে জেলেদের অনিশ্চিত জীবন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিয়মিত ফ্লাইটে জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী: মাহদী আমিন তিন দিনে এসআরবির অভিযানে গ্রেপ্তার ১৬৩, অস্ত্র-মাদক উদ্ধার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলামের জানাজায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণ বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার রাজধানীর এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই ‘স্ত্রীর’ লাশ মিসরের প্রেসিডেন্ট সিসির সঙ্গে সিআইএ প্রধানের বৈঠক প্রভাবশালী নেতার ছত্রচ্ছায়ায় আগেও অপরাধ করে পার পেয়ে যায় তুহিন প্রলোভন উপেক্ষা করে আ’লীগ নেতা শিপনকে গ্রেপ্তার, গুরুত্বর অসুস্থতায় রাখা হয় নজরদারিতে-পুলিশের বিরুদ্ধে অপ-প্রচার!

কবিতা

রঙিন দুনিয়া

লেখক : আলেয়া মান্নান

রঙিন দুনিয়ায় সাজানো রাজবাড়ি।

ক্ষমতার জোরে কেউ বা, করি খবরধারি।

দেহখানি মাঠির তৈরী, মাঠির এই বাড়ি।

তবু কেনো মিছেমিছি,করি বাহাদুরী!

রঙের এই ভুবনে,কতো মায়ার খেলা।

সবকিছু সাঙ্গ হবে, দেখো শেষের বেলা।

রঙের ঘোড়ায় চড়ে মন,

কুঁজে বেড়ায় সোনা রতন।

ধুলোয় ঢাকা পড়বে শান,

চলে যাবে যেদিন প্রান।

মিথ্যে মোহে ভিবোর আঁখি,

কেউ কি তাহার খোঁজ রাখি?

নিশ্বাসের এই যাওয়া আসা,

ছেড়ে যাবে দেহের বাসা।

নামের ফলক ক্ষয়ে যাবে,

নতুন পথিক জায়গা পাবে।

যাবে মিশে মাটির সাথে।

লীন হবে গহীন পাথে।