মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:৩১
শিরোনাম :
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

তাবলিগ নিয়ে সৌদি সরকারের নির্দেশনায় ক্ষুব্ধ দেওবন্দ

অনলাইন ডেস্ক  সৌদি আরবে জুমার খুতবায় তাবলিগ জামাতের সমালোচনার নির্দেশনার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্বখ্যাত ইসলামি বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দ।

দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মাদ্রাসাটির মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী এ প্রতিবাদ জানান।

এতে বলা হয়, মাওলানা মুহাম্মদ ইলিয়াস (রহ.) দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দীর (রহ.) ছাত্র ছিলেন। যার প্রতিষ্ঠিত এ তাবলিগ জামাত আকাবিরদের ইখলাস ও চেষ্টা-প্রচেষ্টার কারণে অনেক উপকার বয়ে এনেছে। ছোটো-খাটো বিষয়ে মতানৈক্য থাকলেও তাবলিগ জামাত নিজের মিশনে কাজ করে যাচ্ছে। কম-বেশি পুরো বিশ্বেই এ কাজ চালু রয়েছে। এদতসত্বেও তাবলিগের পুরো মেহনতের ওপর শিরক ও বিদআতের অপবাদ চরম নিন্দনীয় ও বেমানান। দারুল উলুম দেওবন্দ এর তীব্র নিন্দা করছে।

তিনি আরও বলেন, দেওবন্দ সৌদি শাসকদের কাছে আশা করেছে যে, তারা নিজেদের সিদ্ধান্তের উপর দ্বিতীয়বার দৃষ্টি দেবেন ও তাবলিগের বিরুদ্ধে এমন জঘণ্য অপবাদ থেকে বিরত থাকবেন।

প্রসঙ্গত, সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স দপ্তরের মন্ত্রী ডা. আব্দুল লতিফ আল শাইখের জারি করা এক নির্দেশনায় জুমার খুতবায় তাবলিগ জামাতের বিরুদ্ধে কথা বলতে বলা হয়। তাবলিগ জামাত নিয়ে মানুষকে সতর্ক করতে মসজিদের ইমামদের নির্দেশনা দেওয়া হয় এতে।

সৌদির ইসলামিক অ্যাফেয়ার্স দপ্তরের এক টুইটে মন্ত্রণালয় কর্তৃক লিখিত আরবি খুতবাতে তাবলিগ জামাতের কাজের নিন্দা করা হয়েছে। পাশাপাশি এ জামাতের ওপর দেওয়া হয়েছে কিছু অভিযোগ।

সৌদি সরকারের ইসলামিক অ্যাফেয়ার্স দপ্তরের এমন নির্দেশনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম স্কলাররা।