সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৩
শিরোনাম :
বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত

হংকংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক  হংকংয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নামে একটি সুউচ্চ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভবনটির ছাদে ও অন্যান্য অংশে আটকা পড়েছেন তিন শতাধিক মানুষ।

আল জাজিরা জানিয়েছে, বুধবার দুপুর ১২টা ৩৭ মিনিটে হংকংয়ের কজওয়ে বে এলাকার গ্লৌসেস্টার রোডে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩৮ তলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভবনে আটকা পড়াদের উদ্ধারে কাজ করে যাচ্ছে দমকল বাহিনীর কর্মীরা। এরইমধ্যে ষাটোর্ধ্ব একজন বৃদ্ধাকে অর্ধ-চেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। আগুন লাগার কারণে তিনি ঠিকমতো শ্বাস নিতে না পারায় অসুস্থ হয়ে পড়েন।

হংকং প্রশাসনের একজন মুখপাত্র জানিয়েছেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে আনতে দু’টি ওয়াটার জেটের মাধ্যমে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

ভবনটিতে বিভিন্ন দোকানের ক্রেতা এবং দুপুরের খাবারের জন্য রেস্টুরেন্টে যাওয়া ব্যক্তিরাও আটকা পড়েছেন।