ডেস্করিপোর্ট কুষ্টিয়ায় বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা পু্লিশ সুপার মোঃ খাইরুল আলম।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সূরা ফাতিহা পাঠ করেন। শ্রদ্ধা নিবেদনের পর এসপি মোঃ খাইরুল আলম তার প্রতি সম্মান প্রদর্শন করে সেখানে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন।

পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ ১৫ আগস্ট শাহাদত বরণকারী সকল শহীদ পরিবার ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।
তিনি এর আগে সকাল সাড়ে ৬ টায় কালেক্টরেট চত্তরের মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে, সকাল ৭ টায় কালেক্টরেট চত্তরের বঙ্গবন্ধু ভাস্কর্যে, সকাল ৭টা ১৫ ঘটিকায় মজমপুরে অবস্থিত বঙ্গবন্ধু মোড়াল এবং সকাল ৭টা ৩৫ ঘটিকায় বঙ্গবন্ধু স্কয়ারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, ১৯৭১ সালে আজকের দিনে সৃষ্টি হয়েছে পরাধীনতার শৃঙ্খল ভাঙার ইতিহাস। ৩০ লাখ শহীদের তাজা রক্ত আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির মধ্য দিয়ে অর্জিত হয়েছে ১৪৭৫৭০ বর্গ কিলোমিটারের মানচিত্র ও লাল-সবুজের পতাকা এবং এর সঙ্গে জড়িয়ে আছে হাজারও বঞ্চনা থেকে মুক্তির ইতিহাস, বাংলাদেশের মানুষের আবেগ ও উচ্ছ্বাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এবং জেলা পুলিশ কুষ্টিয়ার পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।