সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:০৮
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

বরিশালের ৫৫ বিজয়ীকে সম্মাননা জানালেন বিভাগীয় কমিশনার

শামীম আহমেদ  দেশব্যাপী আয়োজিত ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ’ শীর্ষক রচনা ও অনলাইন কুইজ প্রতিযোগিতায় বরিশাল বিভাগে প্রাথমিক ও চ‚ড়ান্ত বিজয়ীদের সম্মাননা দিয়েছেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল।

জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সম্মাননা মেডেল তুলে দেওয়া হয়।

বরিশাল বিভাগ থেকে জাতীয় পর্যায়ে সেরা ‘ক’ গ্রæপে চ‚ড়ান্ত বিজয়ীরা হলেন- ভোলার লালমোহন হা-মীম রেসি: স্কুল এন্ড কলেজের বুশরা ও সৈয়দ মাহাতাব হোসেন। অপরজন হচ্ছেন পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নাইম ফেরদৌস অর্পিতা।

‘খ’ গ্রæপে চ‚ড়ান্ত বিজয়ী ৭ জন হচ্ছেন- পটুয়াখালীর সৃজনী বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ফারিন মেহনাজ, গলাচিপা মহিলা ডিগ্রী কলেজের মার্জিয়া দিনু, বরগুনার সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজ তানজিলা, বরিশাল সরকারি মহিলা কলেজের নুসরাত জাহান জুই ও তাসনিম তিশা, বরিশাল সরকারি ফজলুল হক কলেজের সাজিয়া হক সারা, ভোলার ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের নওশিন তাবাসসুম।
উল্লেখ্য, চ‚ড়ান্ত বিজয়ীদের আগামী দুই বছর প্রতিমাসে ২ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে।

অনুষ্ঠানে বরিশাল বিভাগে প্রাথমিকভাবে বিজয়ী আরও ৪৫ জন প্রতিযোগীদের সম্মাননা জানানো হয়েছে। চলতি বছরের ২৮ নভেম্বর জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে এই রচনা ও কুইজ প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতায় সারাদেশ থেকে এক লাখ ৫১ হাজার ৫১৬ প্রতিযোগী অংশগ্রহণ করেন।#