বৃহস্পতিবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:০৫
শিরোনাম :
১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী

সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ

ডেস্ক রিপোর্ট ।। রোগীদের উন্নত চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বরিশাল ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড। রোগী ও স্বজনদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠানের সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতার একটি উদাহরণ মিলেছে সম্প্রতি।

জানা গেছে, বরিশাল ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে এক রোগীর ব্যাগ থেকে টাকা চুরির সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাটি নজরে আসার পর প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি ও নিরাপত্তাকর্মীরা দ্রুত ওই নারীকে আটক করেন।

পরবর্তীতে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আটক নারীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দ্রুত বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, রোগী ও তাদের স্বজনদের নিরাপত্তা ল্যাবএইডের অন্যতম প্রধান অগ্রাধিকার। চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা যেন নিরাপদ, সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক পরিবেশ পান, সে বিষয়টি নিশ্চিত করতে প্রতিষ্ঠানে সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা চালু রয়েছে।

চুরির ঘটনাটি দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে কর্তৃপক্ষের তৎপরতার বিষয়টি উঠে এসেছে।

ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার বরিশাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তা, আস্থা ও সেবাবান্ধব পরিবেশ নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতেও রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।