ডেস্ক রিপোর্ট ।। বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী চারজন ছাত্রী বৃত্তি লাভ করেছে। এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-মোসা. জান্নাতুল নাঈম আফরিন, ফারজানা ইয়াসমিন, মাসফি রহমান রোজা ও রুবাইয়া জাহান।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। তাদের এই সাফল্য বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়।
এ সাফল্যের জন্য বৃত্তিপ্রাপ্ত চার শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষা ও জীবনের সর্বক্ষেত্রে আরও সাফল্য কামনা করা হয়েছে।
এ বিষয়ে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও শিক্ষার্থীদের ভালো ফলাফল ও সাফল্য অর্জনে বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।