রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:১৭
শিরোনাম :
৭১ সালে ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা, বাঙালিকে সাহায্য করা নয়: স্পিকার বরিশালে নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে পরীক্ষা নিয়ন্ত্রক রফিউদ্দিন নজরুল! ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী দেশে অশান্তি সৃষ্টির জন্য যারা গুজব ছড়াচ্ছে,তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ববরণ করে কাতরাচ্ছেন বরিশালের শেখ সাদী,প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা! আ.লীগের অনুষ্ঠানে হ্যারি কে টমাসের জুলাই অভ্যুত্থান ও নির্বাচনের ভূয়সী প্রশংসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

মগজ ধোলাইয়ের যন্ত্র ‘আবিষ্কার করছে’ চীন!

অনলাইন ডেস্ক  সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ সিনেমায় রাজার গবেষক গবুচন্দ্র যন্তরমন্তর ঘরে মগজ ধোলাইয়ের যন্ত্র আবিষ্কার করেছিলেন। এই যন্ত্রের সাহায্যে রাজভক্তি প্রকাশে নারাজ যে; তাকে করে তোলা হতো একনিষ্ঠ রাজভক্ত।

জৈবপ্রযুক্তির সহায়তায় চীন এমন জিনিস তৈরি করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ চীনের কিছু গোপন নথি হাতে পায়। সেখান থেকে নথিগুলো সংবাদমাধ্যম ওয়াশিংটন টাইমসের কাছে যায়।

ওয়াশিংটন টাইমস চীনের নথির আলোকে একটি রিপোর্ট প্রকাশ করে যাতে বলা হয়, চীনের বিজ্ঞানীরা মানুষের চৈতন্যের (জ্ঞানের) নিয়ন্ত্রণ নিতে চান। আর এর জন্য তাদের প্রধান টার্গেট মস্তিষ্ক।
খবরে আরও বলা হয়েছে, এই প্রযুক্তি ঠিক কিভাবে কাজ করবে তার সুনির্দিষ্ট কিছু পাওয়া যায়নি। তবে সূত্র জানিয়েছে, চীন শত্রুর শরীর ধ্বংসের পরিবর্তে তাদের মগজ নিয়ন্ত্রণ নিতে অবশ করে তাদের ইচ্ছা শক্তির নিয়ন্ত্রণ নিতে চায়।

চীনের সামরিক সংবাদপত্র পিএলএ’র এক প্রতিবেদনে দাবি করা হয়, বেইজিং চারটি প্রযুক্তি ক্ষেত্র (ন্যানো, বায়ো, ইনফরমেশন এবং কগনিশন) নিয়ে কাজ করছে।

এদিকে এ ঘটনায় বেইজিংয়ের সামরিক চিকিৎসা বিজ্ঞান অ্যাকাডেমি ও এর সঙ্গে সম্পৃক্ত ১১টি গবেষণা সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সরকারের অনুমতি ছাড়া এসব প্রতিষ্ঠানে কোনো পণ্য রপ্তানি ও স্থানান্তর করতে পারবে না।