মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:০৫
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

কিশোরীকে ১৪ বছর আটক রেখে ধর্ষণ, ধর্মগুরুর কারাদণ্ড

অনলাইন ডেস্ক  এক কিশোরীকে ১৪ বছর আটকে রেখে ধর্ষণের দায়ে ডাচ এক ধর্মগুরুর শাস্তি হয়েছে৷ তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন জার্মানির আদালত৷

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম রবার্ট বি৷ ৫৯ বছর বয়সি এই স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ— তিনি ২০০৬ থেকে ২০২০ সাল পর্যন্ত এক নারীকে আটকে রেখে তার ওপর অন্তত ১৩২ বার যৌন নিপীড়ন চালিয়েছেন৷ খবর ডয়েচ ভেলের।

বৃহস্পতিবার নেদারল্যান্ডসের সীমান্তসংলগ্ন ক্লেভ শহরের আদালত রবার্ট বিকে পাঁচ বছরের কারাদণ্ড দেন৷

২০২০ সালে নেদারল্যান্ডসসংলগ্ন আরেক শহর গখ-এ অভিযান চালিয়ে টানা ১৪ বছর যৌন নিপীড়নের শিকার হওয়া ওই নারীকে উদ্ধার করে জার্মান পুলিশ৷

এক উপাসনালয়ে আটক অবস্থায় পাওয়া যায় তাকে৷ সেই অভিযানেই কথিত ধর্মগুরু রবার্ট বি গ্রেপ্তার হন৷ তার ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস’ ধর্মের ৫৪ অনুসারীও তখন সেই উপাসনালয়ে ছিলেন৷ ৫৪ অনুসারীর মধ্যে ১০ জন শিশু৷

রবার্ট বি অবশ্য যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন৷ তার দাবি, ভুক্তভোগী নারী ঈশ্বরের দর্শন পেয়েছিলেন এবং সে-কারণে স্বেচ্ছায়ই তিনি নির্জনতাকে বরণ করেছিলেন৷ তার আইনজীবী জানিয়েছেন, ক্লেভের আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে৷