মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ১০:১৫
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

বর্নাঢ্য আয়োজনে ফুলবাড়ীতে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  ৪ জানুয়ারি ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪ বছর। ১৯৪৮ সালে ৪ঠা জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্র সংগঠন ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ফুলবাড়ী উপজেলা শাখা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ র‍্যালী, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলার শহীদ মিনার চত্বরে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১১ টায় একটি আনন্দ র‍্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বাদ যোহর উপজেলা পরিষদ জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর বিকাল সাড়ে তিন টায় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মশিউর রহমান বাদল, সাবেক সহসভাপতি মিজানুর রহমান, সহসভাপতি মিল্টন খন্দকার, সাংগঠনিক সম্পাদক

প্রতিষ্ঠা বার্ষিকীর সকল আয়োজনে ছাত্রলীগসহ বাংলাদেশ আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগনের উপস্থিতিতে মুখরিত ছিল ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঁঙ্গন।