বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:০১
শিরোনাম :
১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী

ঢাবির ডাস্টবিনে মিললো নবজাতকের লাশ

ডেস্করিপোর্ট  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ শেখ রাসেল টাওয়ারের সামনে একটি ডাস্টবিন থেকে এক নবজাতক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ জনুয়ারি) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে আনা হয়।

শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।

সুদীপ কুমার বিশ্বাস জানান, সকালে পথচারীদের মাধ্যমে জানতে পারি, ডাস্টবিনে একটি নবজাতকের মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, মৃত নবজাতকের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো ব্যক্তি মৃত অবস্থায় তাকে ডাস্টবিনে ফেলে রেখে গেছে।