বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:২৫
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পঞ্চমবারের মতো রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন পুতিন

অনলাইন ডেস্ক ।। ছয় বছরের রাষ্ট্রপতির মেয়াদের জন্য পঞ্চমবারের মতো শপথ নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ বয়কট সত্ত্বেও মঙ্গলবার এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন তিনি। খবর রয়টার্সের।

অনুষ্ঠানটি গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদে অনুষ্ঠিত হয়। ৭১ বছর বয়সী এই নেতা তার কর্মক্ষেত্র থেকে একটি ছোট গাড়িতে চড়ে সেখানে যান।

অভিষেকের সময় সংবিধানের একটি বিশেষ অনুলিপিতে এক হাত রেখে দেশ ও জনগণের সেবা করার শপথ নেন পুতিন। অনুষ্ঠানে রাশিয়ার জাতীয় সংসদের উভয় কক্ষের আইন প্রণেতারা এবং সাংবিধানিক আদালতের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

শপথের পর প্রধান বিচারপতি ভ্যালেরি জরকিন পুতিনকেরাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেছেন। বর্তমান সংবিধানের অধীনে ছয় বছর স্থায়ী হবে পুতিনের ক্ষমতা।