বুধবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:২১
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

খাগড়াছড়িতে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় পিতা-পুত্র নিহত

ডেস্করিপোর্ট  খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের গুইমারা উপজেলাধীন বুদংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মানিকছড়ি গোদারপাড় এলাকার জীবন চন্দ্র মজুমদার (৫০) ও তার ছেলে রাজদ্বীপ মজুমদার।

গুইমারা থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিমেন্টবোঝাই করে ট্রাকটি (চট্টমেট্রো-১২-০৩৩৮) চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে পথে গুইমারা বুদংপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় ট্রাকে থাকা জীবন চন্দ্র মজুমদার ও তার ছেলে রাজদ্বীপ মজুমদার নিহত হয়। এ ঘটনায় চালক মেহেদী হাসান লাভলু ও তার সহকারী রাশেদকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।