সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫১
শিরোনাম :
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম নথুল্লাবাদে ভোজনপ্রেমীদের জন্য চালু হলো অভিজাত ‘শাহী ভোজন’ রেস্তোরাঁ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরাইলি গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে: আইজেনকট বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড জিয়ানগরের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিএম কলেজে বরগুনা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মোঃ মাহমুদুল ইসলাম অপরাধীদের বিরুদ্ধে কঠোর ওসি জহিরুল, অপপ্রচারের প্রতিবাদ সচেতন মহলের!

নথুল্লাবাদে ভোজনপ্রেমীদের জন্য চালু হলো অভিজাত ‘শাহী ভোজন’ রেস্তোরাঁ

ডেস্করিপোর্ট ।। বরিশাল নগরীর নথুল্লাবাদে ‘স্বাদে আছে রাজকীয় অনুভূতি’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে অভিজাত ‘শাহী ভোজন’রেস্তোরাঁ ।

ভোজনপ্রেমী জন্য বাংলা, এরাবিয়ান ও চাইনিজ খাবারের বৈচিত্র্যময় আয়োজন নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ইয়াকুব আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
রেস্তোরাঁটিতে গ্রাহকদের জন্য থাকছে বিভিন্ন ধরনের সুস্বাদু বাংলা, এরাবিয়ান ও চাইনিজ খাবার। আধুনিক ও মনোরম পরিবেশে দেশি-বিদেশি নানা পদের খাবার উপভোগের সুযোগ পাবেন গ্রাহকরা। খাবারের গুণগত মান, স্বাদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি আন্তরিক সেবা প্রদানের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানান, বরিশালের ভোজনপ্রেমীদের জন্য নতুন স্বাদ ও ভিন্নধর্মী খাবারের অভিজ্ঞতা তুলে ধরতেই ‘শাহী ভোজন’-এর যাত্রা শুরু করা হয়েছে। গ্রাহকদের রুচি ও পছন্দকে গুরুত্ব দিয়ে খাবারের গুণগত মান বজায় রাখার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ ও আন্তরিক সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকদের সন্তুষ্টিই তাদের কাছে সবচেয়ে বড় অর্জন। সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে প্রতিষ্ঠানটিকে বরিশালের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য খাবারের ঠিকানা হিসেবে গড়ে তুলতে চান তারা।

নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থানে রেস্তোরাঁটি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা যাত্রী ও ভোজনপ্রেমীদের জন্যও এটি নতুন একটি খাবারের ঠিকানা হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

‘স্বাদে আছে রাজকীয় অনুভূতি’-এই স্লোগানকে ধারণ করে খাবারের স্বাদ, গুণগত মান ও আন্তরিক সেবার মাধ্যমে বরিশালের রেস্তোরাঁ জগতে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চায় ‘শাহী ভোজন’।