সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৫৬
শিরোনাম :
নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরাইলি গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে: আইজেনকট বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড জিয়ানগরের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিএম কলেজে বরগুনা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মোঃ মাহমুদুল ইসলাম অপরাধীদের বিরুদ্ধে কঠোর ওসি জহিরুল, অপপ্রচারের প্রতিবাদ সচেতন মহলের! বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে রুপাতলী হাউজিং এস্টেটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায় শুরু নিউনেস ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান প্রদর্শনীতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টে মুগ্ধ অতিথিরা

নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক ।। নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষা ও পেশাগত স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ্ রেজিস্ট্রাররা।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১২টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি ও নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


কর্মসূচিতে বক্তারা নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষা এবং পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি তুলে ধরেন। তারা বলেন, একই ইউনিয়ন পরিষদ বা নির্ধারিত এলাকায় একজনের পরিবর্তে একাধিক কিংবা তিনজন নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিল করতে হবে। পাশাপাশি নিকাহ্ রেজিস্ট্রারদের নিয়োগকালীন নির্ধারিত অধিক্ষেত্র বিভক্ত না করে তা বহাল রাখতে হবে।

এছাড়া নিকাহ্ রেজিস্ট্রারদের অবসরের বয়সসীমা ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর নির্ধারণের দাবিও জানান বক্তারা।


বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির বরিশাল জেলা শাখার সভাপতি কাজী মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মাওলানা অলিউর রহমান এর সঞ্চালনা কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় নেতা কাজী মামুনুর রশীদ, বরিশাল জেলা শাখার সহ সভাপতি কাজী মাওলানা আঃ হালিম জমিদার,সহ সভাপতি কাজী মাওলানা মোঃ ইসমাইল হোসেন,সাংগঠনিক সম্পাদক কাজী এম, এ কাদের,সহ সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা খলিলুর রহমান এবং কাজী মাওলানা ত্বহা বিন কাওছারী প্রমুখ।

কর্মসূচিতে সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দসহ বরিশালের বিভিন্ন এলাকার নিকাহ্ রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।