শুক্রবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:০৫
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

ভোলায় পুলিশের অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

কামরুজ্জামান শাহীন,ভোলা  অগ্নিকাÐ ও যে কোনও দূর্ঘটনা থেকে সাধারণ মানুষের যানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ভোলায় পুলিশের অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০জানুয়ারী ) সকাল ১০ টায় দিকে ভোলা জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশের আয়োজনে ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সহযোগিতায় এ কর্মশালা ও মহড়ার উদ্বোধন করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ।

এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ভোলা জেলার উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক সিকদার ও তার নেতৃত্বে ১৯ সদস্যের একটি টিম।

কর্মশালায় অগ্নিকান্ড সংক্রান্ত বিভিন্ন দূর্ঘটনা থেকে জনগনের জান-মাল ও সরকারী সম্পদ রক্ষার্থে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।

তিনি পুলিশ সদস্যদের পেশাগত জ্ঞানের পাশাপাশি এ বিষয়ে জ্ঞান অর্জন করার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করেন। এছাড়া বর্তমান যুগে পুলিশ সদস্যদের বহুম‚খী বিষয়ে জ্ঞান অর্জনের জন্য পরামর্শ প্রদান করেন।

কর্মশালায় অগ্নি নির্বাপক (ঋরৎব ঊীঃরহমঁরংযব) যন্ত্রের ব্যবহার ও পরিচিতি, আহত ব্যক্তিদের সেবা, আহত ব্যক্তিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা, উৎসুক জনতা অপসারন ও বিভিন্ন গুরুত্বপ‚র্ণ কাগজপত্রাদি নিরাপদে সরিয়ে নেওয়ার পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে ব্যবহারিক ও তাত্তি¡কভাবে শেখানো হয়। এ সময় বাড়িতে, গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য অগ্নিকান্ড নির্বাপণের বিভিন্ন প্রায়োগিক দিক উপস্থিত পুলিশ সদস্যদের হাতে কলমে শেখানো হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ডিআইও ১, জেলা বিশেষ শাখা, ভোলা পুলিশ লাইন্সের আর আই সহ জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ভোলা সদর) মোহাম্মদ আব্বাস উদ্দিন।
পরে পুলিশ লাইন মাঠে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অগ্নি নির্বাপণ প্রদর্শন ও মহড়া অনুষ্ঠিত হয়।