বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:২২
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

বরিশালে গৃহবধূ হত্যা, স্বামীসহ গ্রেফতার ৩

ডেস্করিপোর্ট  বরিশালে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে হত্যার ঘটনায় ৩ ঘণ্টার মধ্যে মামলার রহস্য উদঘাটনসহ তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলন করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার সদর উপজেলার বেদগ্রাম উত্তরপাড় এলাকার আনোয়ার শেখের ছেলে তামিম শেখ,উদ্রিস দারিয়ার ছেলে রুবেল দারিয়া ও ছালাম শেখের ছেলে মো. জুলহাস।

শুক্রবার (২১ জানুয়ারি) জেলা পুলিশের হল রুমে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০ জানুয়ারি মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে নিহতের পরিচয় সনাক্ত করে। এর কিছুক্ষণ পর নিহত রাশিদা বেগমের ১ বছরের শিশুকে উদ্ধার করে পুলিশ। নিহতের ভাই থানায় লিখিত অভিযোগ দিলে গোপালগঞ্জ পুলিশের সহায়তায় দ্রুত অভিযান পরিচালনা করে ঘাতক স্বামী ও হত্যকাণ্ডে জড়িত ২ সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাহেন্দ্র গাড়ি, লোহার হাতুড়ি, চারটি মোবাইল ফোন, রক্তমাখা কাপড় ও একটি জুতা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামিরা তাদের দোষ স্বীকার করে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান, এ ঘটনায় নিহতের ভাই আলামিন শাহর করা মামলায় আটককৃত আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।