বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৫৯
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

কংগ্রেসকে এক হাত নিলেন কেজরিওয়াল

অনলাইন ডেস্ক  কংগ্রেস নেতার আক্রমণের পর পাল্টা তাদেরকে তীব্র আক্রমণ করলেন আম আদমি পার্টির (এএপি) আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, কংগ্রেস যদি মানুষের জন্য কাজ করতো, তাহলে আমার মতো ব্যক্তির রাজনীতিতে আসার প্রয়োজন হতো না।

এনডিটিভির খবরে বলা হয়েছে, কংগ্রেসের মহাসচিব রণদীপ সিং সূর্যওয়ালা কেজরিওয়ালকে ‘ছোট মোদি’ আখ্যায়িত করার পর তিনি কংগ্রেস নিয়ে এমন মন্তব্য করলেন।

সূর্যওয়ালার বক্তব্যে প্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, তিনি যা চান সেটা তাকে বলতে দিন। তাতে কী আসে যায়। এ সময় তিনি বলেন, এমনকি স্বপ্নেও তিনি (কংগ্রেস মহাসচিব) ভূত হিসাবে আমাকে দেখেন। ২৪ ঘণ্টা আমি তার মনের ভেতর থাকি, তিনি আমাকে গালমন্দ করতে থাকেন।

দিল্লির এই মূখ্যমন্ত্রী বলেন, আমাকে সমালোচনার পরিবর্তে কংগ্রেসের উচিত মানুষের জন্য কাজ করা। তারা যদি জনগণের জন্য কাজ করত তাহলে আমাকে রাজনীতিতে আসতে হতো না।

আম আদমি পার্টির এই নেতা বলেন, মানুষজন তার দলকে ভোট দেয় কারণ, তারা ভালো কাজ করেন।

গোয়ায় কংগ্রেসের প্রার্থী আম আদমি পার্টির প্রার্থীর কায়দায় হলফনামায় স্বাক্ষর করেছেন এবং রাহুল গান্ধীর উপস্থিতিতে দলের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন এমন প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, আম আদমি পার্টির সকল ভালো কাজ নকল করার জন্য কংগ্রেসকে ধন্যবাদ। রাহুল গান্ধী আমাদের ভালো কাজের নকল করুক। আমরা চাই কংগ্রেস রাজস্থান এবং ছত্রিশগড়ের মতো জায়গায়ও আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করুক। কংগ্রেস সকল ভালো কাজ করুক। তাহলে আমাকে আর রাজনৈতিক দল চালাতে হবে না।