মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৪৬
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

পর্দা উঠল বেইজিং অলিম্পিকের

স্পোর্টস ডেস্ক  চীনের বেইজিংয়ে শুক্রবার শীতকালীন অলিম্পিকের পর্দা উঠেছে।

বেইজিং জাতীয় স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এ লড়াই। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২৪তম শীতকালীন অলিম্পিকের উদ্বোধন ঘোষণা করেন।

এরপর মনোমুগ্ধকর ডিসপ্লে ও আতশবাজির প্রদর্শন হয়।

এবারের অলিম্পিকে ৭টি খেলায় ১৫টি ডিসিপ্লিনে ১০৯টি ইভেন্টে পদকের জন্য লড়াই করবেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ১৯০০ অ্যাথলেট।

শুক্রবার ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের অলিম্পিক।

এদিকে এর আগে বেইজিং ২০০৮ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করে। এবার শীতকালীন অলিম্পিক আয়োজন করে প্রথম দেশ হিসেবে দুটি অলিম্পিক আয়োজনের অনন্য রেকর্ড গড়ল তারা।

২০১৫ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২৮তম সভায় চীনকে শীতকালীন অলিম্পিক আয়োজনের দায়িত্ব দেয়া হয়।

এদিকে এবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বেইজিং অলিম্পিকে ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মত বড় দেশগুলো কোনো কূটনীতিককে পাঠায়নি।

তবে রাশিয়া, পাকিস্তান ও সৌদির মত চীনের মিত্র দেশগুলোর প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট বেইজিং অলিম্পিকে অংশ নিতে চীনে গেছেন।