মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৪৪
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

বরিশালে করোনার গনটিকা কার্যক্রম পরিদর্শনে ডিসি জাকির হোসেন মজুমদার

ডেস্করিপোর্ট  বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী একযোগে করোনার গণটিকা কার্যক্রম পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকির হোসেন মজুমদার।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিএমপির কাউনিয়া ও এয়ারপোর্ট থানার বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

এ সময় উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকির হোসেন মজুমদার বলেন, মহামারি করোনা সংক্রমন রোধে দেশের এক কোটি মানুষকে করোনার প্রথম ডোজ ভ্যাকসিনেশনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়ে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। সবাই নিজ নিজ পরিবার সহ করোনার গনটিকাদান কেন্দ্রে এসে টিকা নিয়ে করোনার প্রকোপ থেকে নিজে বাঁচুন পরিবারকে সুরক্ষিত রাখুন।স্বাস্থ্য বিধি মেনে টিকা টিকা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ মহতী কার্যক্রমকে সফল করুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন,কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছগির হোসেন,এ এস আই কারুল হাসান,পুলিশ সদস্য মেহেদী হাসান সহ অন্যান্য পুলিশ সদস্যরা।