শাহেদুর রহমান জুনেদ, সিলেট প্রতিনিধি:সিলেট সিটি করপোরেশনের বহুল আলোচিত – সমালোচিত সাবেক মহিলা কাউন্সিলর শামীমা স্বাধীন চেক ডিজঅনার মামলা করে নিজেই বন্দী হলেন কারাগারে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন প্রার্থনা করলে বিচারক তাকে কারাগারে প্রেরন করার নির্দেশ প্রদান করেন।
মামলাসূত্রে জানা যায়,কোতোয়ালী সি.আর মামলা নং- ৭১১/২০১৯ ইং তারিখ সাবেক কাউন্সিলর শামীমা স্বাধীন একটি চেক ডিজঅনার মামলা করেন।
মামলা করার পর তিনি আর আদালতে হাজির হননি। আদালত থেকে তাকে কয়েকটি সমন পাঠানো হলেও তিনি হাজির হননি। এরপর তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারী করা হলে রবিবার (১৫ সেপ্টেম্বর) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করার নির্দেশ দেন।
সাবেক কাউন্সিলর শামীমা স্বাধীন সিলেট নগরীর রায়নগর দর্জিপাড়া এলাকার মুহিবুর রহমানের স্ত্রী।