মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:১১
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

বোরহানউদ্দিনে ২৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার বোরহানউদ্দিনে ২৫০ পিস ইয়াবাসহ মো. মারুফ মোরশেদ ওরফে আকাশ (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে বোরহানউদ্দিন পৌরসভা ৪ নং ওয়ার্ডের জনৈক মো. নেছার উদ্দিনের বসত বাড়ির দক্ষিণ পাশে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের উপর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. মো. মারুফ মোরশেদ ওরফে আকাশ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর ১ নং ওয়ার্ডের কালিগঞ্জ এলাকার মো. হারুন আর রসিদের ছেলে। সে একজন চিহ্নিত আন্ত: জেলা মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছেন।

রোববার (১০ এপ্রিল) বেলা ১১ টার দিকে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহীন ফকির বলেন, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন পৌরসভা ৪ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে জনৈক মো. নেছার উদ্দিনের বসত বাড়ির দক্ষিণ পাশে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের উপর থেকে মো. মারুফ মোরশেদ ওরফে আকাশ নামের এক যুবককে ২৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।