সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৬
শিরোনাম :
শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা!

ভোলায় ১০৮৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার ইলিশায় ১০৮৫ পিস ইয়াবা সহ মো. জয়চন্দ্র হালদার (৩২) ও বরকত আলী রুমন (৩০) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ এপ্রিল) সকাল ৭ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের তালতলা লঞ্চঘাটস্থ পল্টুন এলাকার বøকের উপর থেকে তাদের আটক করা হয়।

আটককৃত জয়চন্দ্র হালদার বরিশাল জেলার কাউনিয়া থানার চরবাড়িয়া এলাকার শংকরচন্দ্র হালদারের ছেলে ও বরকত আলী রুমন বরিশাল জেলার কোতয়ালী মডেল থানার নাজির মহল্লার আলী আকবর শওকতের ছেলে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত জয়চন্দ্র হালদার ও বরকত আলী রুমন জানান, তারা বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসব মাদক ক্রয় করে খুচরা বিক্রয়কারীদের নিকট পৌছে দেন।

ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) মো. ফরিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের তালতলা লঞ্চঘাটস্থ পল্টুন এলাকার অভিযান চালিয়ে জয়চন্দ্র হালদার ও বরকত আলী রুমন নামের দুই যুবককে ১০৮৫ (এক হাজার পচাঁশি) পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।