রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৪৫
শিরোনাম :
সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার,অপপ্রচারের প্রতিবাদ

যশোরে ইফতার করে ফেরার সময় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডেস্করিপোর্ট  যশোরের বেনাপোল পৌর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা মগর আলীকে (৬৪) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শনিবার সন্ধ্যায় পৌর আওয়ামী লীগের অফিসে ইফতার করে বাড়ি ফেরার সময় কাগজপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

তাকে রক্ষায় ঘটনাস্থলে ছুটে গেলে তার এক ছেলে ও এক পৌত্রকেও কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।

আহত অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে আনার পর চিকিৎসক অবস্থায় মগর আলীকে (৬৪) মৃত ঘোষণা করেন। আহত তার পৌত্র ইয়াসিনের অবস্থাও আশংকাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহত মগর আলী বেনাপোল পোর্ট থানার কাগমারী এলাকার বাসিন্দা ও মৃত আব্দুস সারেনের ছেলে। হামলায় আহত অন্যরা হলেন- সন্ত্রাসী হামলায় খুন হওয়া মগর আলীর ছেলে হাসান আলী ও তার ছেলে ইয়াসিন।

নিহতের ছেলে হোসেন আলী বলেন, তার বাবা আওয়ামী লীগের রাজনীতি করতেন। তিনি বেনাপোল পৌর এলাকার চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটনের অনুসারী। শনিবার সন্ধ্যায় তিনি পৌর আওয়ামী লীগের অফিসে ইফতার করেন। ইফতার শেষে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে কাগজপুকুর গ্রামের হারুনের ইলেক্ট্রনিক্সের দোকানের সামনে এলে আমার বাবার ওপর হামলা চালানো হয়। বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপায় সন্ত্রাসীরা।

তিনি বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। বাবাকে কোপানোর ব্যাপারে প্রতিবাদ করলে আমাদেরও ছুরিকাঘাত ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। সে সময় আমি আমার ভাই হাসান ও ভাইপো ইয়াসিনকে ছুরি ও দা দিয়ে আঘাত করা হয়। পরে আমরা যশোর জেনারেল হাসপাতালে এসে ভর্তি হই।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জসীম উদ্দিন জানান, বেনাপোল থেকে অস্ত্রের আঘাত নিয়ে চারজন এসেছেন। তাদের মধ্যে তিনজনকে ভর্তি রাখা হয়েছে। একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল উদ্দিন ভুঁইয়া সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডে জড়িতদের একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।