রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৮
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

বাবুগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

ডেস্করিপোর্ট  বরিশাল মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখার অভিযানে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন থেকে ৩ কেজি গাঁজা ও ৩০ পিস ইয়াবাসহ ২ জন আটক করা হয়েছে।

আটককৃতরা হল, উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে সোপান শরীফ ও উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের জুগীরকান্দা গ্রামের আব্দুল মালেক হাওলাদারের ছেলে সুমন হাওলাদার।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে বিভাগীয় গোয়েন্দা শাখার উপ পরিদর্শক মো. ইশতিয়াক হোসেন বাদি হয়ে বাবুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানাযায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া এলাকায় অভিযান চালানো হয়।

এসময় মাদককারবারি মো. সোপান শরীফ (৩৯) এবং মো. সুমন হাওলাদার (৩৩)কে ৩ কেজি গাঁজা ও ৩০পিস ইয়াবাসহ আটক করা হয়।