শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:২০
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

কালবৈশাখীর কবলে পড়ে স্পিডবোটডুবি, শিশুর লাশ উদ্ধার

ডেস্করিপোর্ট  চট্টগ্রামের সীতাকুণ্ডে কালবৈশাখীর কবলে পড়ে একটি স্পিডবোটডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

গুপ্তছড়া ঘাটের ইজারাদার মো. আনোয়ার জানান, সীতাকুণ্ড থেকে সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট কালবৈশাখীর কবলে পড়ে গুপ্তছড়া ঘাটের কাছাকাছি এসে উল্টে যায়। স্পিডবোটে ২০ জনের মতো যাত্রী ছিল। এখন পর্যন্ত এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম জানান, সন্দ্বীপে গুপ্তছড়া ঘাটের কাছে একটি স্পিডবোট মিসিং আছে শুনে অভিযান চলছে। তবে এ ঘটনায় কতজন নিখোঁজ আছে বা কতজনকে উদ্ধার করা হয়েছে তা এখনও জানা যায়নি।