শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:১১
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

ইন্দুরকানীতে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ

ডেস্করিপোর্ট  পিরোজপুরের ইন্দুরকানীতে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে একধিকবার ধর্ষণের অভিযোগে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের ভাই ইউপি সদস্যসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে ইন্দুরকানী থানায় ঐ স্কুল ছাত্রীর পিতা আবু হানিফ হাওলাদার বাদী এ মামলা দায়ের করেন।

আসামিরা হল, প্রেমিক ফায়জুল ব্যাপারী ও চন্ডিপুর ইউনিয়ন পরিষদের সদস্য শহীদুল ইসলাম সহ ৪ জন । এদের মধ্যে ইউপি সদস্য শহিদুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান সেলিম হাওলাদারের ছোট ভাই।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চরবলেশ্বর গ্রামের বাবুল ব্যাপারীর ছেলে ফায়জুল ব্যাপারী বালিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রলোভনে তাকে বিভিন্নস্থানে নিয়ে বন্ধুদের সহযোগীতায় একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি নিয়ে জানাজানি হলে স্থানীয় চরবলেশ্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম মিমাংসার কথা বলে ষ্ট্রাম্পে উভয়ের স্বাক্ষর রাখে কিন্তু কোন ফয়সালা না করায় স্কুল ছাত্রীর পিতা তিন দিন পর থানায় মামলা করেন।

অভিযুক্ত ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান,আমাকে হয়রানী করার জন্য এ মামলায় আসামী করা হয়েছে। আমি ঘটনা জেনে মিমাংসার চেষ্টা করছি। ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামী গ্রেফতারের অভিযান চলছে।